সীমান্ত থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২৪, ২৩:৫৩ আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০১:১১

ভারতে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বিজিবি। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী (দনা) এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মানিকের নামে গত সোমবার নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ নম্বর আমলি আদালতে মামলাটি করেন। একই অভিযোগে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে আইনজীবী মো. জিয়াউল হক বাদী হয়ে আরেকটি মামলার আবেদন করেন। আদালত অভিযোগটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

/জেইউ/এফআর/
সম্পর্কিত
সীমান্তের ১৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি, খোলা হয়েছে কন্ট্রোল রুম
চাঁদা দাবির হুমকিতে ৬ দিন বন্ধের পর বান্দরবান-থানচি রুটে বাস চলাচল শুরু
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, হতাহত নেই
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা