সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন স্থগিত করলেন শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২০:৫৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২০:৫৫

টানা তিন দিন বিক্ষোভের পর অবশেষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাতটি দাবির মধ্যে কয়েকটি মেনে নেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগসহ সাত দফা দাবিতে তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে বিশ্ববিদ্যালয়।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভিসি, শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রায় ছয় ঘণ্টা বৈঠক হলেও দাবি আদায়ে কোনও সুরাহা হয়নি।
সেজন্য তারা প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, ‌‘সংঘর্ষের ঘটনা তদন্তকালে প্রক্টর দায়িত্ব পালন করবেন না। তবে শিক্ষার্থীদের দাবি ছিল প্রক্টরের পদত্যাগ, সেটিও আমরা তদন্ত করে দেখবো। এরপর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’

আন্দোলনকারী শিক্ষার্থী সোহেল আহমদ বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রক্টর তদন্তকালীন সময়ে দায়িত্ব পালন করবেন না। প্রক্টরের পদত্যাগের বিষয়টি তদন্ত করে দেখবে বলেছে প্রশাসন।’ 

তিনি বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের হেনস্তা কিংবা তাদের বিরুদ্ধে কোনও তদন্ত হবে না। যে শিক্ষক শিক্ষার্থীদের হয়রানি করবেন তার বিরুদ্ধ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে প্রশাসন। আমরা বলেছি, এসব প্রজ্ঞাপন আকারে প্রকাশ করার জন্য। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও প্রক্টর ক্ষমা চেয়েছেন আমাদের কাছে। তবু প্রশাসন বিষয়টি দেখবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন।’

শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৪ অক্টোবর ছাত্রদলের নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরদিন শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থীদের জড়িয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অপমানজনক। এসব কারণে শনিবার থেকে বিক্ষোভ করেন তারা।

এদিকে, সংঘর্ষের রাতেই কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিকভাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিকে মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে বিলুপ্ত ঘোষণা করে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক এক নেতাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করার পাশাপাশি এই সংঘর্ষের প্রকৃত কারণ উদঘাটনে কেন্দ্রীয় কমিটি দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

/এএম/
সম্পর্কিত
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
কথা বলতে হলে মন্ত্রীকে বিক্ষোভস্থলে আসতে হবে: ককরোচ জনতা পার্টি
সর্বশেষ খবর
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ১৬৩৩ টাকা 
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরিতে ১৬৩৩ টাকা 
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
ফুটবলের মহারণে আর্জেন্টিনার নামের পাশে কেন বারবার বিতর্ক?
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত