মজুরির দাবিতে এবার রাস্তায় নেমেছেন সরকারি মালিকানাধীন চা-বাগানের শ্রমিকরা

মৌলভীবাজার প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২৩:২৯আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:২৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বকেয়া মজুরির দাবিতে টানা ১৫ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগান ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) শ্রমিকরা। চা-বাগানগুলোতে এত দিন ধরে সভা-সমাবেশ, বিক্ষোভ করে এলেও এবার বাগান ছেড়ে শহরের রাস্তায় আন্দোলনে নেমেছেন তারা।

রবিবার (০৩ নভেম্বর) দুপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতির ১৫তম দিনে শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ করেন শ্রমিকরা। পরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভাগীয় শ্রম দফতরের অফিসের সামনে যাওয়ার পর সেখানেই তারা অবস্থান নেন। বিকাল ৪টার দিকে সেখান থেকে সরে যান শ্রমিকরা।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ‌‘বেতন না পেয়েও দীর্ঘদিন শ্রমিকরা কাজ করেছেন। তারা বেতন, রেশন না পেয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন। শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দফতরের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলামের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। চার দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে মজুরি না পেলে কঠোর আন্দোলনে যাবেন শ্রমিকরা।’

খোঁজ নিয়ে জানা গেছে, ছয় সপ্তাহ ধরে মজুরি পাচ্ছেন না ন্যাশনাল টি কোম্পানির মালিকানাধীন ১৮টি চা-বাগানের শ্রমিকরা। বকেয়া মজুরির দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছেন তারা। আন্দোলনের কারণে গত ১৫ দিন ধরে অচল হয়ে আছে সরকারি মালিকানাধীন ১৮টি চা-বাগান। বন্ধ রয়েছে এসব বাগানের উৎপাদন।

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম