জমি নিয়ে বিরোধ

কথা-কাটাকাটি থেকে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, ধরে পুলিশে দিলেন জনতা

সিলেট প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৪, ১২:০৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১২:০৫

সিলেটের কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে হুসন আহমদকে (৬৫) গলা কেটে হত্যা করেছে চাচাতো ভাই সুলতান আহমদ (৪৮)। এ ঘটনায় গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) ভোরে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে নির্মম এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা জানান, নয়াগাউ গ্রামের হুসন আহমদের সঙ্গে ঘাতক সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমিসংক্রান্ত বিরোধ চলেছিল। এর জেরে শুক্রবার ভোরে নিহত হুসন আহমদ ও সুলতানের মধ‌্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে সুলতান আহমদ ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, ‘হত্যাকাণ্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
‘পিসি’ বলে মমতার দিকে ছুটে গেলেন তরুণী, কাছে মিললো ছুরি
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা