সিলেটে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে সৌদিপ্রবাসী নিহত

সিলেট প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২২:২৪ আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২২:২৪

সিলেটের বালাগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল গফুর (৪৫) নামের এক প্রবাসী নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের আরও ১৫ জন আহত হয়েছেন। 

শনিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আতাসন গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত আব্দুল গফুর আতাসন গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আহমদ আলীর ছেলে ও সৌদিপ্রবাসী। সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাসন গ্রামে দিলু মিয়া ও আব্দুল গফুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গফুর সৌদি আরব থেকে সম্প্রতি ছুটিতে দেশে এলে দুই পক্ষের মধ্যে পুরোনো বিরোধ নিয়ে উত্তেজনা দেখা দেয়। শনিবার বিকালে গফুরের লোকজন বিরোধপূর্ণ জমির পাশে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া এবং একপর্যায়ে দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের আঘাতে গফুর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, ‌‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গফুরের লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, সেক্রেটারির গাড়ি ভাঙচুর
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা