স্ত্রীর জানাজার ১৫ মিনিট আগে স্বামীর মৃত্যু

সিলেট প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬ আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৬

সিলেটের বিশ্বনাথে স্ত্রীর মৃত্যুর কয়েক ঘণ্টা পর মারা গেলেন স্বামীও। রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্ত্রীর জানাজা হওয়ার কথা ছিল। তার ১৫ মিনিট আগে স্বামীর মৃত্যু হয়েছে।

বিশ্বনাথ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ইলামেরগাঁও এলাকার আটঘর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আটঘর গ্রামের জমশেদ আলী (১০৫) ও তার স্ত্রী হাওয়ারুন নেছা (৮০)। এর আগে শনিবার বিকাল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাওয়ারুন নেছা। দুজনের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে বার্ধক্যজনিত কারণে মারা যান হাওয়ারুন নেছা। রবিবার বেলা সাড়ে ১১টায় তার জানাজার সময় নির্ধারণ করেন পরিবারের লোকজন ও এলাকাবাসী। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে অসুস্থ হয়ে পড়েন জমশেদ আলী। তাকে পরিবারের লোকজন গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে আসেন। বেলা সোয়া ১১টার দিকে মারা যান তিনি। মৃত্যুকালে এই দম্পতি ছয় ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই দম্পতির ছেলে আব্দুল আজিজ বলেন, ‘রবিবার বেলা সাড়ে ১১টায় মায়ের জানাজার সময় নির্ধারণ করা হয়েছিল। এর ঘণ্টাখানেক আগে হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা শেষে বাড়িতে আসার পর মায়ের জানাজার ১৫ মিনিট আগে বাবা মারা যান। একসঙ্গে বাবা-মায়ের মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক। পরে দুপুর ১২টায় জানাজা শেষে মাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিকালে আসরের নামাজের পর জানাজা শেষে মায়ের কবরের পাশে বাবাকে দাফন করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সাজানো বাড়িঘর, জ্বলছে আলোকসজ্জা: এরই মধ্যে বরের মৃত্যু
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা