যুবককে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ১৮:০৫ আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮:০৫

সিলেটের গোয়াইনঘাটে সোহেল শাহরিয়ার (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাওয়ার পথে উপজেলার রাধানগর বাজারের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সোহেল শাহরিয়ার উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের মজিবুর রহমানের ছেলে। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাহবুবুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের কিছু ক্লু পাওয়া গেছে। এর সূত্র ধরে আমরা হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছি। মাঠে ডিবির টিম ও পুলিশ কাজ করছে। আশা করছি, হত্যায় জড়িতদের গ্রেফতার করা যাবে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেলযোগে গোয়াইনঘাট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন শাহরিয়ার। বাড়ি থেকে প্রায় সাত মাইল দূরবর্তী রাধানগর বাজারের পাশে তার মোটরসাইকেল গতিরোধ করে দৃর্বুত্তরা। এ সময় তাকে ছুরিকাঘাত করে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে টাকা ও মোটরসাইকেল ছিনতাই অথবা পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
নিরাময় কেন্দ্রে পাঠানো নিয়ে বিরোধ, ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা