প্রাথমিকের অফিসে ই-ফাইলিং শুরু ৩১ অক্টোবর

এস এম আববাস
২১ অক্টোবর ২০২১, ০৯:০০ আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৯:০০

৩১ অক্টোবর থেকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের আওতাধীন ১ হাজার ৭০০ অফিসে শতভাগ ই-ফাইলিং চালু হচ্ছে। কিছু জরুরি ফাইল ছাড়া সবই ই-ফাইলিং কার্যযক্রমের আওতায় চলবে।

প্রাথমিকের বিভিন্ন অফিসে ই-ফাইলিং কার্যক্রম শুরুর পর চলতি বছরের জুনে অধিদফতর থেকে বলা হয়েছিল, ২০২২ সালের জানুয়ারি থেকে শতভাগ ই-ফাইলিং ব্যবস্থায় যাওয়া সম্ভব হবে। সময়সীমার দুই মাস আগেই তা শুরু হচ্ছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘মুজিববর্ষে শতভাগ অফিস ই-ফাইলিংয়ের আওতায় আনতে পারছি। দেশের সকল অফিসার-স্টাফকে প্রশিক্ষণ দিয়েছি। ডিজিটাল সিস্টেমে ফাইল ট্রান্সফার ও যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত সংক্রান্ত কিছু নথি এবং এজি (অডিটর জেনারেল) অফিসের ফাইল— যেগুলোতে স্বাক্ষর থাকা জরুরি, সেগুলো হার্ডকপিতেই থাকবে। এ ছাড়া প্রজেক্টের কিছু কাজও হার্ডকপিতে রাখতে হবে।’

অধিদফতরের আওতায় ১ হাজার ৭০০ অফিসে ই-ফাইলিংয়ের কাজ আগে থেকেই শুরুর প্রক্রিয়া নেওয়া হয়েছিল। অ্যানালগ পদ্ধতিতে সময় নষ্ট হয় বেশি। হাতে হাতে না পৌঁছালে সচিবালয়ে একটি ফাইল যেতে লেগে যায় এক সপ্তাহ। ই-ফাইলিংয়ে সেটা হয়ে যাবে কয়েক সেকেন্ডে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে দেশের ১ হাজার ৭০০টি অফিসকে পেপারলেস করার উদ্যোগ নেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক। তার নির্দেশনায় দেশের বিভিন্ন বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা শিক্ষা অফিসাররা ই-ফাইলিং চালুর উদ্যোগ নেন। মাঠ পর্যায়ের বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোকে প্রথম দিকে ই-ফাইলিংয়ের আওতায় আনা হয়।

এরপর উপজেলা ও থানা শিক্ষা অফিস, উপজেলা ও থানা রিসার্চ সেন্টারসহ অধিদফতরের সব অফিসে ই-ফাইলিং শুরু করতে প্রশিক্ষণ দেওয়া হয়। এরই মধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতার হার্ডকপির আবেদন স্ক্যান করে ই-ফাইলে নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা তার মতামত দিতে পারবেন ই-নথির মাধ্যমে। 

অধিদফতরের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিভাগীয় উপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া বিভাগের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সেবা পাওয়া সহজ করতে বিদ্যালয়ের নিজস্ব ইমেইল আইডি খোলার নির্দেশ দিয়েছেন। সরকারি আদেশ, প্রজ্ঞাপন, অধিদফতরসহ বিভাগীয় নির্দেশনা ওই ইমেইলে পাঠানো হবে।

/এফএ/ইউএস/
সম্পর্কিত
প্রাথমিক শিক্ষা সংস্কারে জিপিই থেকে বড় অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ
স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ
চার কোটি মানুষকে সাক্ষরতার আওতায় আনতে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যকর করার তাগিদ
সর্বশেষ খবর
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন