উপবৃত্তির অর্থ বিতরণে নগদের সঙ্গে চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৯:০৪আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৩:৩৩

চলতি ২০২২-২৩ থেকে ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত পাঁচ বছরের জন্য নগদের মাধ্যমে উপবৃত্তির অর্থ বিতরণে প্রাথমিক শিক্ষা অধিদফরের সঙ্গে ডাক অধিদফতর ও নগদ লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি সই হয়। চুক্তিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, ডাক বিভাগের পরিচালক সালেহ আহমেদ, নগদ-এর নির্বাহী পরিচালক মো. শাফায়েত আলম  নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ‘জাতির আগামী দিনের কাণ্ডারী আজকের কোমলমতি শিশুদের উপবৃত্তির অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নগদের জন্য সম্মান ও গৌরবের। শিক্ষার ভিত রচিত হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে শিশুর কাছে আনন্দময় ও কার্যকর করে তুলতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সব সময় প্রস্তুত।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘উপবৃত্তির কার্যক্রমে স্বচ্ছতা, স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা আনতে মন্ত্রণালয়ের প্রয়াসের অংশ এটি। উপবৃত্তির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া রোধ হবে, শিক্ষায় শিশুদের আগ্রহ সৃষ্টি হবে, মায়েদের কাছে এ অর্থ পৌঁছানোর মাধ্যমে নারীর ক্ষমতায়নেও এটি ভূমিকা রাখবে।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, তানভির আহমেদ মিশুকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সব ব্যাংক ও এমএফএস অ্যাপে ‘বাংলা কিউআর’ দৃশ্যমান রাখার নির্দেশ
শনিবার বন্ধ থাকছে সরকারি প্রাথমিক বিদ্যালয়
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের