‘শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্তবুদ্ধির চর্চায় আলোকিত হতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৩, ১৭:৪৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৮:০৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান বলেছেন, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্তবুদ্ধির চর্চায় আলোকিত হতে হবে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উপাচার্য বলেন, ‘জ্ঞান-বিজ্ঞানে, প্রযুক্তির উৎকর্ষতায় শিক্ষার্থীদের বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের প্রতিটি শিক্ষার্থী হবে দেশপ্রেমিক ও মানবিকতায় আদর্শস্থানীয়। তাদের হাতেই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির সোপান তৈরি হবে। তরুণ প্রজন্মই আগামী দিনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে।’

শিক্ষার্থীরা আধুনিক শিক্ষায়, প্রযুক্তি ভাবনায় দেশকে গড়ে তুলবে মন্তব্য করে ড. মশিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ভাবনায় সমাজ গড়ার কারিগর হবে। আগামী দিনে আমাদের পথচলা চ্যালেঞ্জিং হতে পারে। আমাদের শিক্ষার্থীদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করে দিতে চাই। এজন্য আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস অবশ্যপাঠ্য করেছি।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে চাই। এজন্য অনার্স ও ডিগ্রি পর্যায়ে আইসিটি ও সফ্ট স্কিল অবশ্যপাঠ্য করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে তারা এই কোর্সগুলো পড়বে। এছাড়া কর্মমুখী শিক্ষা নিশ্চিত করার জন্য ১২টি বিষয়ে পিজিডি কোর্স এবং ১৯টি বিষয়ে শর্ট কোর্স চালু করা হয়েছে। শিক্ষার্থীরা এসব দক্ষতাভিত্তিক কোর্স শিখে দ্রুত কর্মসংস্থানের সুযোগ পাবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে পারবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘আমরা চাইবো প্রতিটি সন্তান আধুনিক শিক্ষায়, প্রযুক্তি ভাবনায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের সমাজ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠবে।’

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী