জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন ২৭ জুলাই থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ২০:১৫আপডেট : ২১ জুলাই ২০২৩, ২০:১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে প্রথমবারের মতো চারটি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। বিষয় চারটি হচ্ছে— এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

শুক্রবার (২১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই বিষয়গুলোর ক্লাস শুরু হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সগুলোর কার্যক্রম পরিচালিত হবে। ওই প্রোগ্রাম বা বিষয়গুলোয় সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
পরীক্ষা ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা, কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম