কোয়ালিটি নিয়ে ভয় পেলে হবে না:  অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৪, ২১:৫৭আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২২:৩২

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেছেন, আন্ডার-গ্র্যাজুয়েটে তো আমরা খারাপ করছি না। আমাদের ছেলেমেয়েরাও কিন্তু দেশের বাইরে যাচ্ছে পিএইচডি করতে। সুতরাং কোয়ালিটির ভয় পেলে হবে না। আমাকে মাঠে নামতে হবে, সঙ্গে থাকতে হবে প্রস্তুতি।

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে অনুষ্ঠিত ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। সোমবার (১৫ জুলাই) বিকালে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয় বাংলা ট্রিবিউনের এই আয়োজন। এতে সভাপতিত্ব করছেন বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল। 

অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ইউজিসি মোটামুটি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি চালু করার সুযোগ দেবে। এখন প্রশ্ন হচ্ছে, কোয়ালিটি কি শুধু পিএইচডির ক্ষেত্রেই প্রযোজ্য? কোয়ালিটি নিশ্চিত করা নিয়ে আমরা একসময় ভয় পেতাম। ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে আমাদের ১৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেলো, তার মধ্যে বেশিরভাগই বেসরকারি।’

তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী, আমি কখনোই ভাবি না আমাদের ছেলেমেয়েরা খারাপ। আমি ভাবি, আমরা তাদের সুযোগ দিতে পারি না। সুতরাং, কোয়ালিটি নিশ্চিত করতে হবে আমাদেরই। আমাদের সেই পরিবেশ তৈরি করতে হবে। ওদের সুযোগ দিলে দেখবেন ওরা উঠে আসবে। বিদেশে গিয়ে ভালো জায়গায় পিএইচডি করতে পারলে আমাদের দেশে কেন নয়। এয়ারপোর্টে ঢুকলে দেখা যায়, সব আমাদের ছেলেমেয়ে।সিস্টেমে হয়তো একটা গলদ আছে, সেটাকে আমরা আগে ঠিক করি।’

তিনি বলেন, ‘ফান্ডিং বিশ্ববিদ্যালয় করবে পিএইচডির জন্য। যাদের ফান্ডিং আছে তারা করবেন। কিন্তু ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের কোলাবরেশনের অনেক অভাব। যেসব গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় আছে, সেগুলোর ফান্ডিং কিন্তু ইন্ডাস্ট্রি থেকেই আসে। আমাদের সেই কোলাবরেশন ধীরে ধীরে বাড়াতে হবে। আগে একদম ছিল না, এখন ধীরে ধীরে হচ্ছে।’ 

বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলামের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক শামস রহমান, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমান এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক নিয়াজ আহমদ খান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রব খান। 

সেমিনারটি বাংলা ট্রিবিউনের অফিসিয়াল পেইজে এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

আরও পড়ুন:

পিএইচডি চালু হলে মানসম্পন্ন শিক্ষা ও সুপারভিশন সম্ভব হবে: অধ্যাপক ড. আবদুর রব খান

পিএইচডি নীতিমালায় প্রতারণা বিষয়ে ফ্রেমওয়ার্ক থাকা দরকার: অধ্যাপক নিয়াজ আহমদ খান 

পিএইচডি’র জন্য ইউজিসির গাইডলাইন খুবই জরুরি: অধ্যাপক শামস রহমান

পিএইচডি চালুতে সবার সামর্থ্য এক না: অধ্যাপক ইমরান রহমান

পিএইচডি’র জন্য গুণগত শিক্ষার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়গুলোর আছে: ড. কামরুল আহসান

 

/এসও/এসএমএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ইউল্যাবকে ভবিষ্যৎমুখী করে গড়ার প্রত্যয়ে ‘ফ্যাকাল্টি রিট্রিট ২০২৬’
ইউল্যাবের ১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় সম্মেলন অনুষ্ঠিত
চীনের জিয়াংসি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক সহযোগিতায় ইউল্যাবের চুক্তি
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন