মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত শেখ হাসিনা

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৬, ২২:০৫আপডেট : ২২ মে ২০১৬, ০১:১৫
image


মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২৭ তারিখ রেড রোডে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেসহ আমন্ত্রণ জানানো হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শনিবার (২১ মে) তৃণমূল কংগ্রেসের এক নেতা শপথগ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনাসহ প্রতিবেশী আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেন।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হবে। শপথগ্রহণ অনুষ্ঠানটি রাজ ভবনে হওয়ার কথা থাকলেও শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, ‘শপথগ্রহণ অনুষ্ঠান রেড রোডে হবে, যেখানে অনেক বেশি মানুষ তা প্রত্যক্ষ করতে পারবেন।’ ২০১১ সালে প্রথম মেয়াদে রাজভবনেই শপথ নিয়েছিলেন তিনি।
শপথগ্রহণ অনুষ্ঠানে আরও আমন্ত্রণ জানানো হচ্ছে কংগ্রেস নেতা সোনিয়া গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব, দেবেন্দ্র ফড়নবিশ, চন্দ্রবাবু নাইডু-সহ ভারতের জাতীয় রাজনীতির বহু গুরুত্বপূর্ণ নেতাকে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়, শপথগ্রহণের দুই মাস পর মমতা দিল্লি যাবেন বলে তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসকে জাতীয় পর্যায়ের শক্তিশালী পার্টি হিসেবে গড়ে তুলতেই মমতা তৎপর হয়ে উঠেছেন। আর শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের আমন্ত্রণ জানানোটাও ওই তৎপরতারই অংশ।
সূত্র: জি নিউজ।

আরও পড়ুন: 
‘রোয়ানু’র প্রভাবে শ্রীলঙ্কায় নিহত ৬৪, ঘরহারা ৩ লাখ

প্রায় সব অস্ত্রবাজকেই পাশে পাচ্ছেন ট্রাম্প!
দুই বছরের মধ্যে বন্ধ হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত!
/এসএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম