মুক্ত হলো ইরাকে আইএসের দখলে থাকা সর্বশেষ শহর

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০১৭, ২০:৪০আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ২০:৪২

ইরাকি বাহিনী ইরাকে জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে থাকা সর্বশেষ শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। রাওয়া নামের এ শহরটির অবস্থান ইরাকে সিরিয়া সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার শহরটি মুক্ত করার জন্য ইরাকি বাহিনী অভিযান শুরু করে। অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সফলতা আসে।

এক বিবৃতিতে শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা নিশ্চিত করেছেন ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আবদুল আমির ইয়ারাল্লাহ। তিনি বলেন, রাওয়া শহর সম্পূর্ণভাবে মুক্ত করা হয়েছে। শহরের ভবনগুলোতে ইরাকের পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। রাওয়া শহর মুক্তির অভিযানে ইরাকি সামরিক বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী হাশদ আশ-শাবি বাহিনীও যোগ দিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রাওয়া শহর মুক্তির পর ওই এলাকায় আইএসের অবস্থান শেষ হয়ে গেছে। ইরাকে তাদের দখলে আর উল্লেখযোগ্য কোনও জায়গা নেই।

অভিযান শুরুর আগে এ বিষয়ে এক বিবৃতিতে শহরটি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, পশ্চিম আনবার প্রদেশে ফোরাত নদীর তীরবর্তী রাওয়া শহর মুক্ত করার জন্য সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী যোদ্ধারা অভিযান শুরু করেছে। এ শহর মুক্ত হওয়ার মধ্য দিয়ে ইরাকের মাটিতে আইএস অধ্যায়ের অবসান ঘটলো। সূত্র: রয়টার্স, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি