লোকসভা নির্বাচন ২০১৯

অনেক কেন্দ্রেই কাজ করেনি ইভিএম, নেতাদের ক্ষোভ

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ০১:২২আপডেট : ২০ মে ২০১৯, ০১:২৮

ভারতের লোকসভা নির্বাচনে অনেক ভোটকেন্দ্রেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কাজ করেনি বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু’র এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএম জটিলতা দেখা গেছে। এছাড়া অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরও অভিযোগ, তার রাজ্যের অন্তত ৩০ শতাংশ ইভিএম ঠিকভাবে কাজ করেনি। নির্বাচন কমিশনও জানিয়েছে ৩৭২টি ইভিএম ঠিকমতো কাজ করেনি।


অনেক কেন্দ্রেই কাজ করেনি ইভিএম, নেতাদের ক্ষোভ

২০১৯ সালের ১১ এপ্রিল শুরু হয়েছিল ভারতের এবারের লোকসভা নির্বাচন। ইতোমধ্যে ছয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শেষ দফায় মোদি ছাড়াও অন্য হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা, রবিশঙ্কর প্রসাদ, এইচ কে বাদল এবং হরদীপ সিং পুরি। এছাড়া ভাগ্য নির্ধারণ হবে কিরণ খের, সানি দেওল, রবি কিষাণের মতো বিজেপি’র তারকা প্রার্থীদের। ভাগ্য নির্ধারণ হবে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও নুসরাৎ জাহানের। কংগ্রেসে রয়েছে শত্রুঘ্ন সিনহা ও মীরা কুমারের মতো শক্তিশালী প্রার্থীরা।

হিন্দুস্তান টাইমস জানায়, পশ্চিমবঙ্গে বেশ কিছু ভোটকেন্দ্রে ইভিএম কাজ করছে না। বয়স্কদের জন্য আলাদা সারি ছিলো না বলেও অভিযোগ রয়েছে। সাউথ সিটি কলেজ কেন্দ্রে ইভিএম বিকল থাকায় ভোট দেরী করে শুরু হয়েছে।  

এদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বরেছেন, আমি সবসময়ই ইভিএমের জায়গায় ব্যালট পেপার ব্যবহারের কথা বলে আসছি। কারণ ইভিএম ফলাফল প্রভাবিত করা যায়। কিন্তু নির্বাচন কমিশন রাজি হয়নি।

অন্ধ্রপ্রদেশের প্রায় সবগুলো জেলাতেই কারিগরি ত্রুট দেখা দিয়েছে ইভিএমে। অনন্তপুর,গুনতুর, কাদাপা, কুরনুলসহ বেশ কিছু জায়গায় শুরু হয়নি সময়মতো ভোটগ্রহণ।

মুখ্যমন্ত্রী বলেন, অন্তত এখন নির্বাচন কমিশনের বিষয়টি নিয়ে পুনরায় ভাবা উচিত। 

ইভিএমের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে দেওয়া পোস্টে মমতা বলেন, ‘আমি বুথফেরত জরিপের রটনায় বিশ্বাস করি না। এটা একটা গেম প্ল্যান, যাতে এই রটনার মাধ্যমে হাজার হাজার ইভিএম বদলে দেওয়া যায়।

/এমএইচ/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান