বুথ ফেরত জরিপের ফল মানতে রাজি নন শশী থারুর

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৯, ০৮:৫৪আপডেট : ২০ মে ২০১৯, ০৮:৫৯

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেশিরভাগ বুথ ফেরত জরিপে ক্ষমতাসীন বিজেপির বিজয়ের আভাস দেওয়া হলেও তা প্রত্যাখান করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। জরিপের ফলাফল প্রকাশ হতে শুরু করার পর রবিবার টুইট বার্তায় শশী থারুর বলেন, তার বিশ্বাস এসব জরিপের ফল ভুল প্রমাণিত হবে। ২৩ জানুয়ারি সত্যিকার ফল আসার পর্যন্ত অপেক্ষা করতে চান বলেও জানান তিনি। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর

ভারতে কয়েক দশকের মধ্যে অনুষ্ঠিত সবচেয়ে তিক্ততাপূর্ণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে রবিবার (১৯ মে)। দেড় মাস ধরে সাতটি ধাপে অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। আগামী ২৩ মে (বৃহস্পতিবার) ফল ঘোষণা করা হবে। আর তার আগেই বুথফেরত জরিপগুলো আভাস দিতে শুরু করেছে মোদির বিজেপি, রাহুল গান্ধীর কংগ্রেস, তাদের জোটভুক্ত দল ও অন্য দলগুলো কত সংখ্যক আসন পাচ্ছে। বুথফেরত জরিপের অনুমান যে সবসময় ঠিক হয়, তা নয়। ২০১৪ সালের জরিপের অনুমান ঠিক হলেও ২০০৯ সালের নির্বাচনে সঠিক অনুমান দাঁড় করাতে ব্যর্থ হয়েছিল জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।

অন্তত তিনটি বুথ ফেরত জরিপে দেখা গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৫৪৩ আসনের লোকসভায় তিন শতাধিক আসনে জয়লাভ করছে। তবে এই জরিপের ফলাফল মানতে রাজি নন কংগ্রেস নেতা শশী থারুর। কংগ্রেসের নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা শশী অস্ট্রেলিয়ার সাম্প্রতিক নির্বাচনের উদাহরণ টেনে বলেন, সেখানে ৫৬টি বিভিন্ন জরিপের ফল ভুল প্রমাণিত হয়েছে। তিনি দাবি করেন, ‘বহু ভারতীয় নাগরিক কাদের ভোট দিয়েছেন তা নিয়ে জরিপকারীদের কাছে সত্য কথা বলেন না। কারণ তাদেরকে তারা সরকারি লোক বলে মনে করে’।

ন্যাশনাল কংগ্রেস (এনসি) নেতা ওমর আবদুল্লাহও একই মত দিয়েছেন। টুইট বার্তায় তিনি লেখেন, টেলিভিশন বন্ধ, সোস্যাল মিডিয়া লগ আউট করার সময় হয়ে গেছে। বিশ্ব এখনও নিজের অক্ষের ওপর ঘুরছে কিনা তা দেখতে ২৩ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভারতের উপরাষ্ট্রপতি ভেনকাইয়াহ নাইডুও বলেছেন বুথ ফেরত জরিপই সব নয়। তিনি বলেন ১৯৯৯ সাল থেকে বেশির ভাগ বুথ ফেরত জরিপই ভুল প্রমাণিত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম