আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত এক মার্কিনি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২০

আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সমাবেশে তালেবানের আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে একজন মার্কিন চাকরিজীবীও রয়েছেন। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। একদিন আগেই মাকিন প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘গ্রিন বেরেট’ সদস্যও প্রাণ হারিয়েছিলেন।

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত এক মার্কিনি

আফগানিস্তানে মঙ্গলবারের দুই বোমা হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। একটি হামলা চালানো হয়েছে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সভার কাছে।অপর হামলাটি সংঘটিত হয় কাবুলের গ্রিন জোনে। দুই হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। হামলার দায় শিকার করে দেওয়া এক বিবৃতিতে তালেবান দাবি করেছে, নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু বানাতেই এই হামলা চালিয়েছে তাদের একজন আত্মঘাতী সদস্য।  

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস এর এক প্রতিবেদনে হামলায় মার্কিন নাগরিক নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বাতিলের পর এ নিয়ে দুই জন মার্কিন নাগরিক তালেবানের হামলায় প্রাণ হারালেন।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় কয়েক মাস ধরে আলোচনার পর সম্প্রতি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা জানায় তালেবান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে গত সপ্তাহে ওই আলোচনাকে মৃত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৮ সেপ্টেম্বর আফগান প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে হামলা জোরালো করেছে তালেবান। সংগঠনটি সতর্ক করেছে, আফগান সরকার ও বিদেশি বাহিনীর ওপর হামলা তীব্র করে জনগণকে ভোট দেওয়া থেকে বিরত রাখা হবে।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের