সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের ঘোষণা তুরস্কের

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২০, ১৯:৪৭আপডেট : ২৮ মার্চ ২০২০, ১৯:৫৪

সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে তুরস্ক। করোনাভাইরাস মোকাবিলায় সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এ ঘোষণা দেন। শনিবার এক  প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল  জাজিরা। সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের ঘোষণা তুরস্কের

প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হলেও তুরস্কে এখনও পর্যন্ত লকডাউনের ঘোষণা দেয়নি কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা না হলেও এর ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এক  শহর থেকে অন্য শহরে না যেতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। একান্ত প্রয়োজনে যেতে হলে স্থানীয় গভর্নরের অনুমতি নিতে হবে। সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীদের জন্য পিকনিক স্পট, বনাঞ্চল ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এসব বিধিনিষেধ ঠিক কতদিন পর্যন্ত কার্যকর থাকবে তার কোনও সময়সীমা ঘোষণা করা হয়নি।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, এসব পদক্ষেপের সময়সীমা নির্ভর করবে আমাদের জনগণ কতটা দৃঢ়ভাবে এসব নির্দেশনা মেনে চলে তার ওপর। এ সময় নাগরিকদের ধৈর্য ধারণ ও ত্যাগ সাধনের পরামর্শ দেন এরদোয়ান।

তিনি বলেন, এসব নির্দেশনা (সরকারি নির্দেশনাবলী) কঠোরভাবে মেনে চললে আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা খুব কম সময়ে এই সংকট কাটিয়ে উঠবো।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, সামনে উজ্জ্বল দিন অপেক্ষা করছে যদি আমরা নির্দেশনা মেনে চলি, সতর্ক ও সাবধান থাকি। সব নাগরিক আমাদের কাছে সমান। তাই আমরা বলছি, 'ঘরে থাকো, তুরস্ক।'

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, করোনাভাইরাস শনাক্তের জন্য তার দেশে ১০ লাখেরও বেশি কিট রয়েছে।

তিনি জানান, আক্রান্তদের অবস্থান প্রকাশ করছে না তুরস্ক। কারণ এতে সংক্রমণের হার বেড়ে যেতে পারে। উপদ্রুত এলাকার নাম প্রকাশ করলে লোকজন অন্য এলাকায় চলে যেতে পারে; যেখানে কোনও আক্রান্ত নেই।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম