করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ১৫:২৫আপডেট : ৩০ জুন ২০২০, ১৭:৪৭

বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। এরমধ্যেই রীতিমতো আয়োজন করে বিয়ে করেন ভারতের বিহারের এক ব্যক্তি। ভালোয় ভালোয় অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পরদিনই মারা যান বর। একইসঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দেওয়া আরও ৮৯ জনের শরীরেও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। করোনার উপসর্গ নিয়ে বিয়ের পরদিনই বরের মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬৯ জনের শরীর থেকে নমুনা নিয়ে করোনার পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ৮৯ জনের ফল পজিটিভ এসেছে। ৩১ জন আগে থেকেই আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। বাকিরা বিয়ের অনুষ্ঠান থেকেই আক্রান্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন অর্থাৎ ১৬ জুন বর মারা যায়। করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তার। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরও টেস্ট করা হয়।

জানা গেছে, মারা যাওয়া ওই ব্যক্তি (বর) বিয়ের আগে গাড়িতে করে বিহার থেকে কিছু দিনের জন্যে দিল্লি গিয়েছিলেন। তারপর বিহারে পৌঁছে তিনি কিছু দিন কোয়ারেন্টিনে ছিলেন। তখন তার মধ্যে সেভাবে কোনও লক্ষণই দেখা যায়নি। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিতে শুরু করে, যদিও তিনি তা উপেক্ষা করেন।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় দোকানদার, সবজি বিক্রেতা এবং মিষ্টান্ন প্রস্তুতকারকরাও ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে করোনা আক্রান্ত হন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের