কাশ্মিরে ভারতীয় বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযানে নিহত ৩

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২০, ১০:০২আপডেট : ১৮ জুলাই ২০২০, ১০:০৯
image

জম্মু ও কাশ্মিরে ভারতীয় বাহিনীর ‘জঙ্গিবিরোধী’ অভিযান চলার সময় তিনজন নিহত হয়েছে। শনিবার (১৮ জুলাই) ভোরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে এ অভিযান চালানো হয়। ভারতীয় বাহিনীর দাবি, নিহতদের সবাই জঙ্গি ছিল এবং দুই পক্ষের বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

শনিবার ভোরে অভিযান চালানো হয় শনিবার আমশিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা, আধাসামরিক বাহিনী ও জম্মু কাশ্মির পুলিশ। ভারতীয় বাহিনীর দাবি, নির্ভরযোগ্য সূত্রে ওই এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল তারা। তবে  তল্লাশি অভিযান শুরু হতেই হামলা চালায় সন্দেহভাজন জঙ্গিরা। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। তখন তিনজন নিহত হয়।

কুলগ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জয়েশ ই মোহাম্মদ এর শীর্ষ কমান্ডারসহ তিনজন নিহত হওয়ার ২৪ ঘণ্টার মাথায় এ বন্দুকযুদ্ধ হয়। জয়েশ ই মোহাম্মদের ওই নেতা আইইডি বিশেষজ্ঞ ছিলেন বলে দাবি ভারতীয় নিরপত্তা বাহিনীর।

/এফইউ/
সম্পর্কিত
সময়মতো অস্ত্র দিতে পারেনি ভারতীয় সংস্থা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
মহাকাশে ভারতের নতুন মাইলফলক, স্যাটেলাইট নিয়ে সফল রকেট উৎক্ষেপণ
সর্বশেষ খবর
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দুই হাসপাতালে চিকিৎসা দিয়ে পাঠানো হলো ঢাকায়
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে শ্রমিকের অধিকারও নিশ্চিত করা জরুরি: শিমুল বিশ্বাস
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
ধান গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, ১৩ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী