পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ফাউচি

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ২০:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ২১:২৭
image

সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন দেশটির সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। তার আশঙ্কা, থ্যাংকসগিভিং হলিডে’র পর যুক্তরাষ্ট্রে করোনা মহামারির ‘ঢেউয়ের পর ঢেউ’ দেখা যাবে। এবিসি’র ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন সতর্কবাণী উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানী।

পরিস্থিতি আরও ভয়াবহ হবে: ফাউচি করোনার সংক্রমণ ও মৃত্যু দুই দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে ২ লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এবিসি’র দিস উইক অনুষ্ঠানে ফাউচি বলেন, যুক্তরাষ্ট্রে সংক্রমণের মাত্রা হুট করে পাল্টে যাবে না। স্পষ্টতই আগামী কয়েক সপ্তাহ পরিস্থিতি একইরকম থাকবে। এমনও হতে পারে দুই-তিন সপ্তাহ ধরে সংক্রমণ নিম্নমুখী থাকার পর এর তীব্রতা বাড়তেই থাকবে।’

এনবিসি’র মিট দ্য প্রেস অনুষ্ঠানেও একই সতর্কবার্তা দিয়েছেন ফাউচি। থ্যাংকসগিভিং ডে’র ছুটি চলাকালীন ভ্রমণের সময় জনগণকে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দিয়েছেন তিনি। প্রসঙ্গত, পরিবহন সুরক্ষা প্রশাসনের পরিসংখ্যান অনুসারে, থ্যাংকসগিভিং ছুটির দিন বাদ দিলেও গত সপ্তাহে প্রতিদিন ৮ থেকে শুরু করে কোনও কোনও দিন ১০ লাখেরও বেশি যাত্রী মার্কিন বিমানবন্দর চেকপয়েন্টগুলোতে যাত্রা করেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে প্রথম শনাক্তের পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার মানুষের।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের