সেরামে ১ হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি, তবে সুরক্ষিত করোনার ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০২১, ১৪:১৮আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:২০

ভারতে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় বৃহস্পতিবারের আগুনে অন্তত এক হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন। একারণে সেটি সরবরাহে কোনও সমস্যা হবে না বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে পুনেতে সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানার একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ শ্রমিক। এর কয়েক ঘণ্টা পরে সেই একই জায়গায় আবারও আগুন লাগে। তবে পরেরবারের আগুন দ্রুততার সঙ্গেই নিয়ন্ত্রণে আনা হয়।

সেরামের ওই কারখানাতেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন চলছে। শিগগিরই সেখানে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের ভ্যাকসিনও উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আদর পুনেওয়ালা এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আগুনের ঘটনায় কোভিশিল্ড সরবরাহে কোনো সমস্যা হবে না। তবে এতে রোটাভাইরাস এবং বিসিজি ভ্যাকসিনের উৎপাদন ও মজুতের ক্ষতি হয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় আর্থিক ক্ষতি। এক হাজার কোটি রুপিরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এই আগুনে।’

আদর পুনেওয়ালা বলেন, ‘ঈশ্বরের কৃপায় এবং সবার দোয়ায় যেখানে কোভিশিল্ডের উৎপাদন ও মজুত ছিল, অগ্নিকাণ্ড হয়েছে সম্পূর্ণ আরেকটি ভবনে। সিরামের সিইও বলেন, এটা সম্পূর্ণ নতুন স্থাপনা এবং যন্ত্রপাতি বসানো মাত্র চলছে। সম্ভবত সেটার কারণেই ঘটনাটি (অগ্নিকাণ্ড) ঘটেছে। আমরা যা হারিয়েছি তা হচ্ছে ভবিষ্যতের উৎপাদন।’

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে বলেছেন, এ ঘটনায় তদন্ত চলছে, সুতরাং এখনই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তদন্ত শেষ হলেই আমরা জানতে পারব এটি নিছক দুর্ঘটনা নাকি সহিংসতা।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি