চীনের হুমকি বাড়ছে, ব্রিটিশ ও মার্কিন গোয়েন্দা প্রধানের যৌথ হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২২, ১৩:০২আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৩:০২

প্রথমবারের মতো যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ ও মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের দুই প্রধান। বুধবার এই দুই গোয়েন্দা প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি দীর্ঘ মেয়াদে চীনের হুমকি বাড়ছে।

এমআই৫ পরিচালক জেনারেল কেন ম্যাককালাম জানান তারা ইতোমধ্যেই চীনা হুমকি মোকাবিলার প্রচেষ্টা আগের চেয়ে দ্বিগুণ বাড়িয়েছেন। এছাড়াও তিনি জানান, ২০১৮ সালের তুলনায় বর্তমানে তারা সাতগুণ বেশি হুমকির ঘটনা তদন্ত করছেন।

এফবিআই পরিচালক ক্রিস্টোফার ওয়ারি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য মিত্রদের জন্য অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার জন্য ‘সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী হুমকি’ চীন সরকার। তিনি বলেন, ‘চীন সরকার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করে বিশ্বকে আকার দেওয়ার চেষ্টা করছে (এবং আমাদের মিত্রদের, আমার যোগ করা উচিত)’। তিনি আরও দাবি করেন, এই বছর নিউ ইয়র্কের কংগ্রেসনাল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছে বেইজিং। তিনি বলেন বেইজিং চায়নি তিয়েনয়ানমেন স্কয়ারের সাবেক বিক্ষোভকারী ও সমালোচক নির্বাচিত হোক।

এফবিআই পরিচালক সতর্ক করে বলেন চীনা সরকার ‘অনেক অত্যাধুনিক ব্যবসায়ীরা বুঝতে চেয়েও আরও গুরুতর হুমকি সৃষ্টি করেছে’ এবং তারা ‘আপনার প্রযুক্তি চুরি করতে প্রস্তুত’। চীন সরকারের হ্যাকিং কর্মসূচি অন্য যেকোনও দেশের চেয়েও বড় বলেও মন্তব্য করেন তিনি।

এমআই৫ পরিচালক জানান, গত এক বছরে ৩৭ দেশের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় তার সংস্থা। সাইবার গুপ্তচরবৃত্তি থেকে রক্ষা পেতে এসব দেশকে সহায়তা করা হয় বলে জানান তিনি।

চীন জোর করে তাইওয়ান দখল করে নিতে পারে দাবি করে এফবিআই পরিচালক বলেন এটা ঘটলে পৃথিবীর প্রত্যক্ষ করা সবচেয়ে বাজে ব্যবসায়ীক বিঘ্ন ঘটবে।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের