কাতার বিশ্বকাপ

ফ্রান্স-মরক্কো সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২২, ১১:৩৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১২:১২

কাতার ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল মাঠে গড়ানোর আগে ফ্রান্স-মরক্কোর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে পুলিশের। রাতে ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনাল পার করায় বিজয় উদযাপনে প্যারিসের শঁজ এলিজে জড়ো হয় সমর্থকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, শঁজ এলিজেতে বিজয় উদযাপনের সময় বিশৃঙ্খলা দেখা দিলে বাঁধা দেয় পুলিশ। মরক্কো ও পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার সমর্থক প্যারিসের ঐতিহাসিক ওই স্থানে জড়ো হয়। পতাকা উঁচিয়ে স্লোগান দিতে থাকে তারা।

পরে ফ্রান্স ইংল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের পর আরও কয়েক হাজার সমর্থক তাতে যোগ দেয়। এতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রয়টার্সের টিভি ফুটেজে দেখা গেছে, ভক্তরা পুলিশি হামলার প্রতিবাদে দোকান ও মোটর সাইকেলে ভাঙচুর চালায় ও জ্বালিয়ে দেয়। অ্যাভিনিউ দে ফ্রিদলঁদ এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেঝে। দফায় দফায় কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ।

শনিবার রাতে আল থুমামা স্টেডিয়ামে ১-০ গোলে পর্তুগিজদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আফ্রিকার দেশটি। মরক্কোর হয়ে একমাত্র গোলটি করেছেন ইউসুফ এন-নেসিরি। আফ্রিকা ও আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সেমিতে উঠলো মরক্কো।

অপর ম্যাপ বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় শুরু হওয়া ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফেভারিট ফ্রান্স। ফরাসিদের হয়ে গোল দুটি করেন চুয়ামেনি ও অলিভিয়ার জিরুদ। ইংল্যান্ডের হয়ে পেনাল্টিতে একটি গোল করলেও আরেকটি পেনাল্টি মিস করেন হ্যারি কেইন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম