৯ বছর বয়সেই স্নাতক পাস

ইমরান হোসাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪০

মাত্র ৯ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের শিশু ডেভিড বালোগুন। সে অনলাইন কোর্স করে এই কৃতিত্ব অর্জন করে নতুন রেকর্ড গড়েছে।

বিজ্ঞান ও কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি তার ভালোবাসাই এই কৃতিত্ব অর্জনে সহায়তা করেছে বলে জানিয়েছে সে। 

শুধু তৃতীয় শ্রেণিতে অধ্যয়ন অবস্থায় আনুষ্ঠানিকভাবে রিচ সাইবার চার্টার স্কুল থেকে সর্বকনিষ্ঠ হাই স্কুল স্নাতক হয়েছে ডেভিড। 

নিজের অনুভূতি প্রকাশ করে সে বলে, ‘আমি চেষ্টা করেছি, তাই এটি অর্জন করতে পেরেছি। আমার মা-বাবা এবং সাইবার চার্টার স্কুলের সহযোগিতায় আমি স্নাতক হতে পেরেছি।’

সে আরও বলে, ‘আমি এটা করতে চেয়েছিলাম কারণ আমার এটা করার ক্ষমতা ছিল। তাহলে কেন সেই ক্ষমতাগুলোকে বৃহত্তর কল্যাণের জন্য ব্যবহার করব না?’

নিজের স্বপ্নের কথা জানিয়ে সে বলে, ‘আমি একজন জ্যোতির্পদার্থবিদ হতে চাই এবং ব্ল্যাকহোল ও সুপারনোভাস অধ্যয়ন করতে চাই।’

৯ বছর বয়সী ডেভিড পেনসিলভানিয়া অ্যাসোসিয়েশন অব গিফটেড এডুকেশন থেকে ২০২২-এর বিশিষ্ট ছাত্র পুরস্কারেও ভূষিত হয়েছে। পড়াশুনার পাশাপাশি সে বেসবল খেলে ও কারাতে প্রশিক্ষণ নেয়।

ডেভিড এখন একজন মেনসা (বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম উচ্চ-আইকিউ সোসাইটি)-এর সদস্য এবং বাক্স কাউন্টি কমিউনিটি কলেজের ছাত্র। 

ডেভিড ছাড়াও ১৯৯০ সালে ৬ বছর বয়সী মাইকেল কার্নি নামের এক শিশু সর্বকনিষ্ঠ হাই স্কুল স্নাতকের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। পরে তিনি ১৮ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

সূত্র: টাইমস নাউ নিউজ

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?