আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ০৪:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৩

জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, আমরা মধ্যপ্রাচ্যে অতল গহ্বরের দ্বারপ্রান্তে। হামাসকে কোনও শর্ত ছাড়াই জিম্মিদের মুক্তি দিতে এবং ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তার জন্য দ্রুত ও নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়ার জন্য তিনি দুটি আবেদন করেছেন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার সংস্থার এই প্রধান বলেন, গাজায় পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ শেষের দিকে। জাতিসংঘের কাছে খাদ্য, পানি, খাদ্যবহির্ভূত জিনিসপত্র, চিকিৎসা সরবরাহ ও জ্বালানির মজুত রয়েছে। এই পণ্যগুলো কয়েক ঘণ্টার মধ্যে পাঠানো যেতে পারে।

অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেবে ইসরায়েল ছবি: সংগৃহীত

আন্তনিও গুতেরেস আরও বলেন, স্থল পর্যায়ে থাকা আমাদের নিঃস্বার্থ কর্মীদের এবং এনজিও অংশীদারদের এসব পণ্য নিরাপদে গাজায় সরবরাহ করতে হবে এবং কোনও বাধা ছাড়াই।

তিনি বলেন, এই দুটি উদ্দেশ্যের তাদের নিজেদের মধ্যে জরুরি। তাই এ নিয়ে দুপক্ষের দর-কষাকষি করা উচিত নয়।

এর আগে বিবিসি জানিয়েছে, গাজা উপত্যকায় ‘সম্পূর্ণ অবরোধ’ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অর্থাৎ কোনও খাবার, জ্বালানি বা কোনও পণ্য ঢুকতে পারবে না অবরুদ্ধ অঞ্চলটিতে।

ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও পানির লাইন বন্ধ করে দেবে ইসরায়েল। পাশাপাশি প্রবেশ করতে দেওয়া হবে না খাদ্য ও জ্বালানিসহ যেকোনও পণ্য।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। আহত হয়েছেন তিন হাজার ৪০০ জন। অপরদিকে ইসরায়েলের বোমা হামলায় দুই হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এনএআর/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম