ইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় নিহত এক, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৭

ভারী বৃষ্টিতে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে শুক্রবার (১ ডিসেম্বর) আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে তোবা লেক উপচে ভেসে গেছে আশপাশের এলাকা। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে আরও ১১ জন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স রবিবার এই খবর প্রকাশ করেছে।

দেশটির দুর্যোগ সংস্থা বিএনপিবি জানিয়েছে, দূযোর্গ প্রবণ এলাকা থেকে বহু মানুষেকে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে চলছে উদ্ধার তৎপরতা।

শনিবার গভীর রাতে এক বিবৃতিতে বিএনপিবি বলেছে, শুক্রবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির পর হ্রদটির তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে বেশ কয়েকটি বাড়িঘর, একটি গির্জা, একটি স্কুল এবং একটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলোতে আকস্মিক বন্যার কারণে বড় বড় পাথর, গাছ এবং কাদা পাহাড় থেকে ধসে পড়তে দেখা গেছে। এতে কিছু বাড়ির ছাদও চাপা পড়েছে। ভারী সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছেন প্রায় ৩৫০ জন উদ্ধারকর্মী। এখন পর্যন্ত  ২০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছেন তারা।

বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির হ্রদ তোবা লেক। এটি ইন্দোনেশিয়া এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় পর্যটন এলাকা।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী