জাপানি সংস্থার নোবেল প্রাপ্তি

বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার গতি বৃদ্ধি পাবে বলে আশা জাপানিদের

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৫:৪০আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৫:৪০

জাপানি সংস্থা নিহন হিদানকিয়ো গ্রুপকে ২০২৪ সালের শান্তি পুরস্কারে ভূষিত করেছে নরওয়েজীয় নোবেল কমিটি। পারমাণবিক হামলায় নিহতদের স্মরণে হিরোশিমায় নির্মিত স্মৃতি উদ্যানের দর্শনার্থীরা আশা প্রকাশ করেছেন, শুক্রবার (১১ অক্টোবর) সংস্থাটিকে শান্তি পুরস্কারে ভূষিত করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরালো হলো। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে ভয়াবহ পারমাণবিক বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী এই সংস্থা বহুবছর ধরে পরমাণু অস্ত্র বিলোপে সচেতনতা বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

স্মৃতি উদ্যানে এক বন্ধুর সঙ্গে এসেছিলেন ২১ বছর বয়সী উই তোরিসাওয়া। তিনি রয়টার্সকে বলেছেন, ‘জাপানের নাগরিক হিসেবে আমি বিশ্বাস করি, এমন মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা যেকোনও মূল্যে নিশ্চিত করতে হবে। পারমাণবিক বোমা হামলার শিকার হওয়া একমাত্র দেশ জাপান। তাই অন্য কোনও দেশের ওপর যেন এই অভিশাপ না পড়ে, তা নিশ্চিতে সবচেয়ে বেশি অবদান জাপানই রাখতে পারবে।’

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ফুকুয়োকা প্রিফেকচার থেকে স্মৃতি উদ্যানে স্ত্রী-সন্তানসহ এসেছিলেন ইয়াসুহিরো সুজুকি। তিনি বলেছেন, ‘পারমাণবিক শক্তি বিশ্বের জন্য অকল্পনীয় সুবিধা নিয়ে আসতে পারে। তবে এর অপব্যবহার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আমি মনে করি, এর মধ্য দিয়ে (নিহন হিদানকিয়োর পুরস্কার প্রাপ্তি) বিশ্ববাসী পারমাণবিক শক্তির বিভিন্ন ইস্যু নিয়ে আবারও ভাবার অবকাশ পেলো।’

হিরোশিমার শান্তি উদ্যান জাপানিসহ বিদেশিদেরও যথেষ্ট আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও এই উদ্যান পরিদর্শন করেছেন।

হিরোশিমা ও নাগাসাকি হামলার জন্য যুক্তরাষ্ট্রের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন অনেক জাপানি নাগরিক। পারমাণবিক হামলার পর মার্কিন নিরাপত্তা বলয়ে ঢুকে যায় জাপান। সংবিধান সংশোধন করে নিজেদের যুদ্ধ ঘোষণার অধিকার পরিত্যাগ করে তারা। জাপানের সেনাবাহিনী এখন কেবল প্রতিরক্ষার জন্য নিয়োজিত আছে।

তোরিসাওয়ার সঙ্গে উদ্যানে এসেছিলেন ২২ বছর বয়সী শিক্ষার্থী আয়ানে তাকিগুচি। তিনি বলেছেন, ‘পারমাণবিক বোমা হামলার ভুক্তভোগীদের প্রতিনিধিত্বকারী একটি সংস্থা শান্তি পুরস্কার পেয়েছে। এটি অত্যন্ত সম্মানজনক। আমি সম্প্রতি অনুধাবন করেছি, শান্তি প্রতিষ্ঠায় শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। তাই এই সিদ্ধান্তে আমি আনন্দিত।’

/এসকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে