হামাসের বন্দিদশা থেকে ঘরে ফিরলেন ৫ থাই নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৯

হামাসের কাছে এক বছরের বেশি সময় বন্দি থাকার পর দেশে ফিরে এসেছেন পাঁচ থাই জিম্মি। রবিবার (৯ ফেব্রুয়ারি) ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার পর এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুক্তিপ্রাপ্ত জিম্মিদের একজন, পোংসাক থায়েনা সাংবাদিকদের বলেছেন, জন্মভূমিতে ফিরে আসতে পেরে আমরা আবেগ ঠেকিয়ে রাখতে পারছি না। আমরা সত্যিই কৃতজ্ঞবোধ করছি। আমাদের আর কিছুই বলার নেই

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামলা চালায় হামাস। ইসরায়েলের দাবি, সে সময় দেশি বিদেশিসহ মোট ২৪০ জন ব্যক্তিকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী।

ওই হামলায় হামাসের অস্ত্রধারীদের গুলিতে ৪১ জন থাই প্রবাসী নিহত ও ৩০ জন থাই প্রবাসী জিম্মি হন। ওই বছরের শেষ নাগাদ কয়েকজন থাই জিম্মি মুক্তি পান।

ওই পাঁচ জিম্মিকে ইসরায়েল থেকে নিয়ে এসেছে থাই পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস স্যানগিয়ামপোংসা। দেশে পৌঁছানোর পর নিজের স্বস্তির কথা প্রকাশ করে তিনি বলেছেন, মুক্তিপ্রাপ্তরা তাদের স্বজনের কাছে ফিরে এসেছেন। আমরা কখনও আশাহত হইনি আর সেটার সুফলও পেয়েছি। 

হামাসের হামলার আগের তথ্য অনুযায়ী, ইসরায়েলের কৃষি খাতে প্রায় ৩০ হাজার থাই শ্রমিক কাজ করতেন। দেশটিতে প্রবাসী কর্মীদের মধ্যে থাইরা ছিলেন অন্যতম সংখ্যাগরিষ্ঠ। তবে হামলার পর প্রায় নয় হাজার কর্মীকে দেশে ফিরিয়ে আনে থাইল্যান্ড সরকার। 

অবশ্য এখনও এক জিম্মি হামাসের হাতে আছে বলে ধারণা করছে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়।

ম্যারিস বলেছেন, আরও কোনও জীবিত থাই তাদের বন্দিদশায় থাকলে তাদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাব। পাশাপাশি, প্রাণ হারানো দুজনের মরদেহ ফিরিয়ে আনা হবে।

/এসকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম