সালমান রুশদিকে ছুরিকাঘাত করা ব্যক্তির ২৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৫, ১২:৪৪আপডেট : ১৭ মে ২০২৫, ১২:৪৪

লেখক সালমান রুশদিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছে মার্কিন আদালত। হত্যাচেষ্টার দায়ে ওই ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ডের দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিউ জার্সি অঙ্গরাজ্যের অধিবাসী ওই ব্যক্তির নাম হাদি মাতার। তার বর্তমান বয়স ২৭ বছর। ২০২২ সালে নিউ ইয়র্কে মঞ্চে উঠে সালমান রুশদির ওপর প্রাণঘাতি হামলা চালায় ওই ব্যক্তি।

ঘটনার সময় ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানের মঞ্চে রুশদিকে আমন্ত্রণ জানিয়ে দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। হঠাৎ মঞ্চে উঠে এসে তার ওপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে মাতার।

আদালতের শুনানিতে ভিডিওটির কিছু অংশ প্রদর্শন করা হয়।

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেসন স্মিট বলেছেন, ওই ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন রুশদি। এখনও তিনি মাঝেমধ্যে দুঃস্বপ্ন দেখেন। হত্যার ফতোয়া মাথায় নিয়ে ঘোরা একটা মানুষ সমাজে সাধারণ জীবনযাপন করতে এসে এমন একটা ঘটনার শিকার হলো। স্বাভাবিকভাবেই এটা তার জন্য বিশাল এক ধাক্কা।

৭৭ বছর বয়সী রুশদির সবচেয়ে আলোচিত গ্রন্থ দ্য স্যাটানিক ভার্সেস, যা ১৯৮৮ সালে প্রকাশিত হয়। ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনি বইটিকে ধর্মবিরোধী আখ্যা দিয়ে রুশদির মাথার ওপর ফতোয়া জারি করেন।

হামলার দিন রুশদির সঙ্গে মঞ্চে ছিলেন সিটি অফ অ্যাসাইলাম সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা হেনরি রিস, যিনি বিতাড়িত লেখকদের সহায়তা করে থাকেন। হামলায় তিনিও আহত হন।

আদালতের রায়ে জানা গেছে, রুশদিকে হত্যাচেষ্টার দায়ে ২৫ বছর এবং রিসকে ছুরিকাঘাত করার অভিযোগে ৭ বছরের কারাদণ্ড হয়েছে হামলাকারী ব্যক্তির। উভয় দণ্ড একসঙ্গে কার্যকর হবে।

/এসকে/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম