আজানের ধ্বনিতে থামলেন মোদি!

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১২:৫৬আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৩:২৮
image

নরেন্দ্র মোদি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রচারণায় ভাষণ দিচ্ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ভাষণ চলাকালে পাশের একটি মসজিদে আযান দেওয়া হচ্ছিল, শুনেই তিনি মাঝপথে তার ভাষণ থামিয়ে দেন।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদেনিপুর জেলার খড়গপুরের বিএনআর মাঠে বিজেপির প্রার্থীর পক্ষে প্রচারণায় মোদি তখন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বাম ফ্রন্টের বিরুদ্ধে একের পর এক সমালোচনার তীর ছুড়ছিলেন। কিন্তু পাশের মসজিদ থেকে ভেসে আসা আজানের শব্দ শুনতেই থেমে যান তিনি এবং আজান শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। এমনকি হাজারো মানুষের জমায়েত থেকে তাকে কথা চালিয়ে যাওয়ার জন্য বলা হলেও তিনি উপস্থিত জনতাকে শান্ত থাকতে অনুরোধ করেন।
পুনরায় ভাষণ শুরু আগে তিনি বলেন, ‘ক্ষমা করবেন, তখন আজান হচ্ছিল। আমার জন্য কারও প্রার্থনায় ব্যাঘাত ঘটুক, সেটা আমি চাই না। তাই আমি কয়েক মিনিট কথা বন্ধ রেখেছি।’ তিনি ওই ভাষণে বাম ফ্রন্ট এবং তৃণমূল নেতা মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, তারা পুরো রাজ্যকে ধ্বংস করছে।
উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে কলকাতায় ভাষণ দেওয়ার সময় বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহও একইভাবে বক্তব্যের মাঝখানে বিরতি নিয়েছিলেন। সূত্র: এনডিটিভি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম