‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক 
১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১১:১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মধ্যস্থতার উদ্যোগ জোরদার করছে ভারত। মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের দুই দিনের শান্তি আলোচনা শুরুর আগে সোমবার দুই দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে ফোনালাপ করেছেন।

প্রধানমন্ত্রী মোদির সাথে ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, তারা ‘কৃষ্ণ সাগরের মাধ্যমে রাশিয়ার শস্য রফতানি অবরুদ্ধ করার বিষয় নিয়ে’ আলোচনা করেছেন এবং যোগ করেছেন, ভারত ‘খাদ্য করিডোর প্রতিষ্ঠায় মধ্যস্থতা করতে’ প্রস্তুত রয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি জানান, তিনি ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে সম্ভাব্য সব উপায়ে অবদান রাখার জন্য ভারতের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন’। তিনি বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একটি ফলপ্রসূ টেলিফোন কথোপকথন হতে পেরে আনন্দিত। আমরা আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা করেছি এবং ভারত-ইউক্রেন সম্পর্ককে আরও জোরদার করতে একমত হয়েছি। তিনি আরও বলেন, চলমান সংঘাত, এর মানবিক দিক এবং শান্তি ফিরিয়ে আনার বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে নিজ নিজ দৃষ্টিভঙ্গি শেয়ার করার জন্য আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানাই।

জেলেনস্কি জানান তিনি সর্বশেষ কূটনৈতিক অগ্রগতি সম্পর্কে মোদিকে অবহিত করেছেন। জেলেনস্কি তার পোস্টে বলেন, যুদ্ধ বন্ধ করতে ভারত কী পদক্ষেপ নিতে পারে এবং অন্যান্য নেতাদের সাথে কী সংলাপ চালিয়ে যেতে পারে তা চিহ্নিত করা গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তা তেমনি একটি ক্ষেত্র হতে পারে।

তিনি বলেন, ‘রাশিয়াকে অবশ্যই বুঝতে হবে- অবরুদ্ধ সমুদ্রপথের কারণে বিশ্ব অর্থনীতি এবং বিশ্বের শত শত কোটি মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। আমরা একমত হয়েছি যে এই বিষয়গুলো এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে আমাদের দলগুলো যোগাযোগ রাখবে’।

জেলেনস্কি আরও বলেন, ‘মোদি এর আগেও একাধিকবার, এমনকি সরাসরি রুশ নেতার কাছেও বলেছেন- যুদ্ধ চালিয়ে যাওয়ার নয়, বরং এটি শেষ করার সময় এখনই’। 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/ 
টাইমলাইন: ইউক্রেন সংকট
১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮
‘ইউক্রেনে খাদ্য করিডর গড়তে ভারত প্রস্তুত’, মোদির সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি
সম্পর্কিত
‘প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল প্রণবের’, আত্মজীবনীতে জানালেন সোনিয়া
এক দিনেই মোটা অংকের অর্থ হারিয়ে ধনীদের তালিকায় পতন এনভিডিয়া প্রধানের
‘ওই নারী গুপ্তচর, জানতেন না হুয়াং’, এনভিডিয়া প্রধানের পাশে ট্রাম্প
সর্বশেষ খবর
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছর, সাফল্যের পাল্লা কতটা ভারী?
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর কাছে অবরোধ–ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
লগি-বৈঠা নিয়ে পদ্মা সেতুর কাছে অবরোধ–ভাঙচুর, ককটেল বিস্ফোরণ
সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
সিফাত হত্যা: শেখ হাসিনাসহ ২৬ জনের মামলায় অধিকতর প্রতিবেদন ১৪ ডিসেম্বর
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন