মদ্যপানের পক্ষে সাফাই গাইলেন মিসরের ইসলাম বিশারদ

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৬:২১আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৭:০২

মদ্যপানের পক্ষে সাফাই গাইলেন মিসরের ইসলাম বিশারদ মিসরের প্রখ্যাত ইসলাম বিশারদ এবং দেশটির ইসলামিক বিষয়ক সুপ্রিম কাউন্সিলের সদস্য খালেদ আল জেন্ডি বলেছেন, মদ পান করে কেউ যদি মাতাল না হয় তা হলে, মদ্যপান হারাম নয়। মিসরের টেলিভিশন চ্যানেল ডিএমসি টিভিতে এক টক শো-তে আলোচনায় তিনি এ মন্তব্য করেছেন।

মদ্যপান ও মাতালের পার্থক্য তুলে ধরতে গিয়ে খালেদ আল জেন্ডি বলেন, একই ধরনের মদ পান করে কেউ যদি মাতাল না হয় তাহলে তার জন্য মদ্যপান হারাম না। আবার একই মদ পান করে কেউ যদি মাতাল হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য মদ্যপান হারাম।

খালেদ দাবি করেন, ইসলামে মাতাল হওয়া হারাম, গুনাহ এবং নিষিদ্ধ। মদপানের ফলে মাতাল ব্যক্তিদের জন্য ইসলামি শরীয়াতে শাস্তির ব্যবস্থা রয়েছে। সূত্র: ইজিপশিয়ান স্ট্রিটস।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম