টাইগ্রে অঞ্চলে নতুন অভিযান শুরু ইথিওপিয়ার

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০১:০৫আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০১:০৫

বিদ্রোহী নিয়ন্ত্রিত টাইগ্রে অঞ্চলের উত্তরাংশে দ্বিতীয়বারের মতো বিমান হামলা চালিয়েছে ইথিওপিয়ার সেনাবাহিনী। টাইগ্রের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালানোর কিছুক্ষণ পরই দ্বিতীয় অভিযানের কথা জানিয়ে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। এনিয়ে এক সপ্তাহের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রবিবার সপ্তম ও অষ্টমবারের মতো হামলা চালানো ইথিওপিয়ার সেনাবাহিনী।

বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিউপিল’স লিবারেশন ফ্রন্টকে (টিপিএলএফ) ইঙ্গিত করে ইথিওপিয়ার সরকারের মুখপাত্র সেলামাইত কাসা বলেন, ‘আজ সন্ত্রাসী গ্রুপ টিপিএলএফ এর প্রশিক্ষণ ও সামরিক কমান্ড হিসেবে ব্যবহৃত পশ্চিম ফ্রন্ট লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।’

প্রথম হামলার ঘোষণা দেওয়ার পর টিপিএলএফ এর মুখপাত্র গেটাচেও রেডা বলেন রবিবার কোনও বিমান হামলার বিষয়ে তিনি অবগত নন। তবে হামলার বিষয়টি  সহকর্মীদের কাছে যাচাই করবেন বলে জানান তিনি।

গত বছরের নভেম্বর থেকে টিপিএলএফ এর বিরুদ্ধে যুদ্ধ করছে প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার। তবে গত জুনে বিদ্রোহীরা নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেন টাইগ্রে অঞ্চলে খুব কমই যুদ্ধ হয়েছে।

তবে গত সোমবার ইথিওপিয়ার বিমান বাহিনী টাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেল্লেতে দুইটি হামলা চালায়। জাতিসংঘ জানিয়েছে ওই হামলায় তিন শিশু নিহত এবং আরও বেশ কয়েক জন আহত হয়। ওই হামলার পর মেকেল্লেতে আরও তিনবার হামলা হয়। এছাড়া আগবে শহরে হামলা চালিয়ে সরকার দাবি করে টিপিএলএফ এর অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে।

এসব হামলার পাশাপাশি টাইগ্রের দক্ষিণাঞ্চলে আমহারা এলাকায় তীব্র লড়াই চালানো হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের