অপহরণের পাঁচ দিন পর সাংবাদিকের লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:৪৬

অপহরণের পাঁচ দিন পর ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দের কাছে মিললো দেশটির প্রখ্যাত সাংবাদিক মার্টিনেজ জোগোর লাশ। গত ১৭ জানুয়ারি তিনি অপহরণের শিকার হন।

অপহরণকারীদের থেকে বাঁচতে তিনি নিকটস্থ পুলিশ স্টেশনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন। এ তথ্য জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)।

বেসরকারি রেডিও স্টেশন অ্যামপ্লিটিউড এফএমের পরিচালক মার্টিনেজ জোগো সম্প্রতি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি মিডিয়া আউটলেটের আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে আলোচনা করেন। ৫১ বছর বয়সী এই সাংবাদিক নিয়মিত দুর্নীতি নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

ক্যামেরুনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন এই ‘জঘন্য হত্যাকাণ্ডের’ সমালোচনা করেছে। তার স্মরণে সব গণমাধ্যমকর্মীদের আগামী বুধবার কালো পোশাক পরার অনুরোধ করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

/এটি/এলকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান