পাপুয়া নিউ গিনিতে ১৪ দিনের জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:৪৫

ভয়াবহ দাঙ্গার পর পাপুয়া নিউ গিনিতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাস্তায় সেনা এবং পুলিশ মোতায়েন রেখেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেশটিতে বুধবার লুটপাট এবং বিশৃঙ্খলার পর অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে। 

দাঙ্গা ও অন্যান্য সহিংসতার প্রতিক্রিয়ায় পাপুয়া নিউ গিনিতে বৃহস্পতিবার ১৪ দিনের জরুরী অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে। এর পরদিন শুক্রবার রাজধানী পোর্ট মোরেসবিতে সেনা ও পুলিশকে টহল দিতে দেখা যাচ্ছে।

বুধবার বেতন নিয়ে পুলিশ ধর্মঘট করে কাজে না গেলে রাজধানীতে নিরাপত্তাহীনতা দেখা দেয়। এ সুযোগে কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার লোক রাস্তায় নেমে এসে দাঙ্গা ও লুটপাটে জড়িয়ে পড়ে। শহরটিতে দোকানপাট ও ব্যবসায় অগ্নি সংযোগও করে তারা। এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরের গেট ভেঙ্গে ঢোকার চেষ্টাও করে এক জনতা। এতে শহরজুড়ে অস্থিরতা দেখা দেয়।

পরদিন বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণার পাশাপাশি দেশটির বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী মারাপে। ওইদিনই এক হাজারেরও বেশি সেনা মোতায়েন করেছেন তিনি।

অলাভজনক জরুরি প্রতিক্রিয়া পরিষেবা সেন্ট জন অ্যাম্বুলেন্সের স্থানীয় শাখার প্রধান ম্যাট ক্যানন বলেন, রাস্তায় পুলিশ ও সেনাদের মোতায়েনের কারণে শুক্রবার সকালে শহরটি নতুন করে ‘স্বাভাবিক’ অবস্থায় ফিরে এসেছিল।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি সুপারমার্কেটগুলোও আজকে আবার চালু হবে। শোনা যাচ্ছে সম্ভাব্য ভীড়ের জন্য সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে।’

/এএকে/
সম্পর্কিত
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
যুক্তরাষ্ট্রে ডিগ্রিহীনদের তুলনায় পিছিয়ে বিশ্ববিদ্যালয় স্নাতকরা
বাবা আসবেন ভেবে অপেক্ষায় ছোট্ট জুই, এলো নিথর দেহ
সর্বশেষ খবর
বড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
রফতানি কমছে, আমদানি বাড়ছেবড় বাণিজ্য ঘাটতির চাপ কীভাবে সামলাবে বাংলাদেশ 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
ধোঁয়া ওঠা ফুটন্ত গরম চা ডেকে আনছে খাদ্যনালির ক্যানসার: ঝুঁকিতে বাংলাদেশিরা 
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
তেজগাঁও টোল প্লাজার চাপ কমাতে নতুন র‍্যাম্প, বাড়ছে ই-টোল ব্যবস্থা
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব