হাইতিতে এফবিআই ও নিরাপত্তা কর্মকর্তা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ২০:০৪আপডেট : ১০ জুলাই ২০২১, ২০:০৪

হাইতিতে এফবিআই এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের কিছু কর্মকর্তাকে পাঠাবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি নিহত হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি হত্যার তদন্তে সহায়তার জন্য তাদের দেশটিতে পাঠানো হবে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। তিনি জানান, যত দ্রুত সম্ভব এফবিআই এবং নিরাপত্তা কর্মকর্তারা হাইতি সফর করবেন।

এর আগে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি খুন হবার পর দেশের প্রধান অবকাঠামোগুলোকে সুরক্ষা দিতে বিদেশি সেনা পাঠানোর অনুরোধ জানিয়েছে দেশটির সরকার। বিশেষ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতি এমন অনুরোধ জানিয়েছে দেশটি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, সেখানকার পরিস্থিতি এবং আমরা কিভাবে তাদের সহায়তা করতে পারি সেটি পর্যালোচনা করা হচ্ছে।

হাইতি পুলিশ জানিয়েছিল, ২৮ জন বিদেশি ভাড়াটে সেনার একটি দল বুধবার প্রেসিডেন্টের বাসভবনে হামলা চালিয়ে তাকে হত্যা করে। রাজধানী পোর্ট অব প্রিন্সে বন্দুকযুদ্ধের পর হামলাকারীদের ১৭ জনকে আটক করা হয়।

তিন সন্দেহভাজনকে হত্যা করেছে পুলিশ। অন্য আরও আট জনকে খোঁজা হচ্ছে। আক্রমণকারীদের মধ্যে কয়েকজন অবসরপ্রাপ্ত কলম্বিয়ান সেনা রয়েছে।

আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রের ভিডিও হাইতির মিডিয়ায় দেখানো হয়েছে। সেখানে ওই ব্যক্তিদের দেহে ক্ষতচিহ্ন ও রক্তের দাগ দেখা যায়। বিদ্যমান পরিস্থিতিতে সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সরকার এরই মধ্যে দুই সপ্তাহের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী