হাইতির হাসপাতালে বন্দুকধারীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি সরকারি হাসপাতালে বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) হাসপাতালটি পুনরায় চালুর ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হামলার ঘটনাটি ঘটেছে। হামলার সময় সেখানে চিকিৎসাকর্মী পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

নিহতদের মধ্যে দুইজন সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল ভবনের ভেতরে হতাহতদের পড়ে থাকার ছবি ছড়িয়ে পড়েছে।

দীর্ঘদিন ধরে সহিংস গ্যাংদের নিয়ন্ত্রণে ছিল এলাকাটি। তবে জুলাইয়ে সরকার এটি পুনরুদ্ধার করে।

এক ভিডিও বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন হাইতির প্রেসিডেন্ট ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার পর থেকেই হাইতিতে গ্যাং সহিংসতা বেড়েছে। রাজধানীর ৮৫ শতাংশ এখনও গ্যাংদের নিয়ন্ত্রণে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল