ট্রাম্পকে একজন ‘চরম অসুস্থ ব্যক্তি’ বললেন ডেমোক্র্যাট সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২০:৫০আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২১:০৫

ইরানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়াবহ হুমকির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি ট্রাম্পকে একজন ‘চরম অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে রিপাবলিকানদের প্রতি এই যুদ্ধের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউ ইয়র্কের এই ডেমোক্র্যাট সিনেটর এবং তার দলের অন্যান্য নেতারা এমন একটি আইন পাসের চেষ্টা করছেন, যা কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের ওপর পরবর্তী যেকোনও হামলার নির্দেশ দেওয়ার ক্ষেত্রে ট্রাম্পকে বাধা দেবে। তবে এখন পর্যন্ত মাত্র হাতেগোনা কয়েকজন রিপাবলিকান নেতা ট্রাম্পের এই ক্ষমতা খর্ব করার পক্ষে ভোট দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শুমার বলেন, যেসব রিপাবলিকান সদস্য এই ‘স্বেচ্ছাচারী যুদ্ধের’ বিরুদ্ধে ভোট দিতে অস্বীকৃতি জানাবেন, ট্রাম্পের কর্মকাণ্ডের ফলে উদ্ভূত প্রতিটি পরিণতির দায়ভার তাদেরই নিতে হবে।

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অব্যাহত আক্রমণাত্মক অবস্থান এবং একের পর এক আল্টিমেটাম দেওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই বিতর্ক তীব্র আকার ধারণ করেছে। ডেমোক্র্যাটরা এখন রিপাবলিকানদের ওপর চাপ সৃষ্টি করছে যেন তারা এই সংঘাত বন্ধে কার্যকর ভূমিকা রাখে।

সূত্র: এপি

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইরানে ইসরায়েলের হামলা
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম