ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে আতঙ্ক: ‘চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই’

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ০৯:০২ আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:৩১

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২। প্রথম ঝাঁকুনির ঠিক এক মিনিট পর আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন দেশটির রাজধানী কারাকাসের বাসিন্দারা।

পশ্চিম কারাকাসের ৪১ বছর বয়সী পাবলিসিস্ট অ্যাস্ট্রিড রামিরেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূমিকম্প শুরু হওয়ার সাথে সাথেই আমরা মানুষের চিৎকার শুনতে পাই। সবাই তখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল।

ভবনগুলো কাঁপতে শুরু করলে বাসিন্দারা দ্রুত সেগুলো থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছেন বেঁচে যাওয়া ব্যক্তিরা।

পূর্ব কারাকাসের বাসিন্দা ৫৬ বছর বয়সী কোরো মার্টিনেজ তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, খুব জোরে বিকট শব্দ হয়েছিল। ঘরের জিনিসপত্র পড়ে যাচ্ছিল, এমনকি ফ্রিজের ভেতরে রাখা জগও। জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি।

প্রসঙ্গত দেশটির স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১৮২১ সালের একটি সামরিক বিজয় স্মরণে সেদিন সরকারি ছুটি থাকায় অনেকেই বাড়িতে অবস্থান করছিলেন।

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ০৯:০২
ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে আতঙ্ক: ‘চারদিকে মানুষের চিৎকার শুনতে পাই’
সম্পর্কিত
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
দ. কোরিয়ায় খালে আটকা হাঙরকে দেখতে লাখো মানুষের ভিড়
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম