ভেনেজুয়েলায় ১০ হাজার প্রাণহানির শঙ্কা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ জুন ২০২৬, ১০:৪৪ আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:২৮

ভেনিজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পরপরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একটি সম্ভাব্য ক্ষয়ক্ষতির পূর্বাভাস দেয়। তাদের হিসাবে এই দুর্যোগে ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এত দ্রুত কীভাবে এই সংখ্যাটি অনুমান করা সম্ভব হলো, তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর ভূ-পদার্থবিদ ভাশান রাইট জানান, ইউএসজিএস এত দ্রুত এই সংখ্যাটি গণনা করতে পেরেছে ‘পেজার’ (প্রম্পট অ্যাসেসমেন্ট অব গ্লোবাল আর্থকোয়েক রেসপন্স) নামক একটি উন্নত মডেলিংয়ের সাহায্যে।

এই মডেলের কাজের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, মূলত এটি ভূমিকম্পের মাত্রা, গভীরতা, স্থান, জনসংখ্যার ঘনত্ব, ঐতিহাসিক ভূমিকম্প এবং ওই এলাকার ভবনগুলোর কাঠামোগত অবস্থার মতো সমস্ত জানা তথ্যকে একসাথে আমলে নেয় এবং এরপর কী ধরণের ক্ষয়ক্ষতি হতে পারে সেটির একটি পূর্বাভাস দেয়।

ভাশান রাইট আরও বলেন, অধিকাংশ সময়ই পেজার-এর দেওয়া এই পূর্বাভাস প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যার ‘খুব কাছাকাছি’ হয়ে থাকে।

সূত্র: আল জাজিরা

/এএস/ 
টাইমলাইন: ভেনেজুয়েলায় ভূমিকম্প
২৫ জুন ২০২৬, ১০:৪৪
ভেনেজুয়েলায় ১০ হাজার প্রাণহানির শঙ্কা যুক্তরাষ্ট্রের
সম্পর্কিত
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় ২৫ আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি