আফগান সংকটের রাজনৈতিক সমঝোতা চায় তালেবান

বিদেশ ডেস্ক
১৮ জুলাই ২০২১, ১৬:৩৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৬:৫০

আফগানিস্তানজুড়ে তালেবান সরকারিবাহিনীর বিরুদ্ধে আক্রমণ জোরদার করলেও কট্টর ইসলামি গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, তিনি এই সংকটের রাজনৈতিক সমাধানের পক্ষে। রবিবার এক বিবৃতিতে এই কথা বলেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা যখন কাতারের দোহাতে শান্তি আলোচনার নতুন পর্ব শুরু করেছেন তখন সর্বোচ্চ নেতা এই মন্তব্য করলেন। এতে করে দীর্ঘদিন ধরে স্থিমিত হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তালেবান নেতা আখুন্দজাদা বলেন, সামরিক জয় ও অগ্রগতির পরও ইসলামিক আমিরাত দেশে একটি রাজনৈতিক সমাধানের পক্ষপাতী।

তিনি আরও বলেন, ইসলামিক ব্যবস্থা, শান্তি ও নিরাপত্তার যে কোনও সুযোগ ইসলামি আমিরাতের কাজে লাগানো হবে।

কয়েক মাস ধরে দুই পক্ষ কাতারের রাজধানীতে মিলিত হচ্ছেন। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি। এছাড়া গত কয়েকদিনে তালেবান বিভিন্ন এলাকার দখল নেওয়ার কারণে কিছুটা গুরুত্ব হারায় এই আলোচনা। রবিবার আবার উভয় পক্ষ আলোচনায় বসার কথা রয়েছে।

তালেবান নেতা বিবৃতিতে উল্লেখ করেছেন, তার গোষ্ঠী যুদ্ধ অবসানে একটি সমাধানে পৌঁছাতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তিনি ‘বিরোধীদের’ বিরুদ্ধে ‘সময় অপচয়’ করার অভিযোগ করেছেন।

তিনি বলেন, আমাদের আগের বার্তাই এখনও বহাল। বিদেশিদের ওপর নির্ভর করার বদলে আসুন নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করি এবং বিরাজমান সংকট থেকে মাতৃভূমিকে উদ্ধার করি।

তালেবান নেতার বিবৃতিতে ঈদের ছুটির সময়ে কোনও আনুষ্ঠানিক অস্ত্রবিরতির কথা উল্লেখ করা হয়নি।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের