সু চি-র কারাদণ্ডের মেয়াদ কমালো মিয়ানমারের জান্তা সরকার

বিদেশ ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২৩:০৮

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি-র কারাদণ্ডের মেয়াদ কমানোর ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের উসকে দেওয়ার অভিযোগে সোমবার তাকে চার বছরের কারাদণ্ড দেন সামরিক আদালত। পরে জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, চার বছরের বদলে সু চি-কে দুই বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই অভিযোগে একই সাজা দেওয়া হয়েছিল। এখন তাকেও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে তাদের সাজার মেয়াদ কমানোর কথা ঘোষণা করা হয়েছে।

মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাং-এর আংশিক ক্ষমা হিসেবে তাদের সাজার মেয়াদ কমানোর এই ঘোষণা দেওয়া হয়।

গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি-কে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা করে জান্তা সরকার। এর মধ্যে সোমবার প্রথম রায় ঘোষণা করা হয়। সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী