৮৩ বছর বয়সে প্রশান্ত মহাসাগর পাড়ি!

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ১২:১৫আপডেট : ০৪ জুন ২০২২, ১২:৫৬

বিরামহীনভাবে একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়েছেন এক জাপানি নাগরিক। বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে এই রেকর্ড গড়েছেন ৮৩ বছরের অভিযাত্রী কেনিচি হোরি। শনিবার ভোরে জাপানের পশ্চিম উপকূলে পৌঁছান তিনি।

মার্চে সান ফ্রান্সিসকো থেকে ইয়টে চড়ে যাত্রা শুরু করেন কেনিচি হোরি। দুই মাসের মাথায় শনিবার ভোরে তিনি জাপানে কাই উপত্যকায় পৌঁছান তিনি।

জাপানি এই অভিযাত্রীর সর্বশেষ সমুদ্রগামী কৃতিত্ব এটা। ১৯৬২ সালে ২৩ বছর বয়সে জাপান থেকে সান ফ্রান্সিসকো পর্যন্ত সমুদ্রযাত্রা করেছিলেন। ওই সময়  বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে একা প্রশান্ত মহাসাগর পাড়ি দেন তিনি।

অভিযান শেষে এক প্রতিক্রিয়ায় কেনিচি হোরি বলেন, ‘আপনার স্বপ্নগুলোকে শুধু স্বপ্ন হিসেবে থাকতে দেবেন না। একটি লক্ষ্য ঠিক রাখুন এবং তা অর্জনের জন্য কাজ করুন। একটি সুন্দর জীবন অপেক্ষা করছে।’

গত ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো থেকে ৯৯০ কেজি ওজনের ১৯ ফুট দীর্ঘ সানতরি মারমেইড থ্রি নামের জলযানে যাত্রা করেন কেনিচি। তিনি জানান, এই ভ্রমণের কিছু অংশ খুবই চ্যালেঞ্জিং ছিল। কিন্তু ঠিকই প্রতিদিন স্যাটেলাইট ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে পুরো ভ্রমণে তিনি কোনো বন্দরের সঙ্গে যোগাযোগ করেননি।

১৯৬২ সালে একা সমুদ্র অভিযান ছাড়াও কেনিচি হোরি ১৯৭৪ সালে একাই সমুদ্র পথে পুরো পৃথিবী দেন।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
কী, কেন, কীভাবেছাত্রদের আন্দোলন কীভাবে ‘হাইজ্যাক’ করলেন রাহুল গান্ধী
সর্বশেষ খবর
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
আলিএক্সপ্রেসকে ইইউ’র জরিমানা, অসন্তোষ চীনের
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
ফাইনালে ধাক্কাধাক্কির পরও আর্জেন্টাইন খেলোয়াড়ের শাস্তি চান না গাভি!
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার