অবশেষে সামরিক প্লেনে পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২, ০৮:১৬আপডেট : ১৩ জুলাই ২০২২, ০৯:২২

বেসামরিক প্লেন ও সমুদ্র পথে চেষ্টার পর অবশেষে সামরিক প্লেনে করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ৭৩ বছর বয়সী এই নেতা স্থানীয় সময় বুধবার রাত তিনটার দিকে মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান বলে জানতে পেরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এর মধ্য দিয়ে গত কয়েক দশক ধরে শ্রীলঙ্কার ক্ষমতায় থাকা রাজাপাকসে পরিবারের পতন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত শনিবার বিক্ষোভকারীরা বাসভবনে ঢুকে পড়ার পর থেকেই পালিয়ে ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। পালানো অবস্থাতেই ঘোষণা দেন বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন তিনি।

প্রেসিডেন্টের ভাই ও সাবেক অর্থমন্ত্রী বসিল রাজাপাকসেও দেশ ছেড়েছেন বলে জানতে পেরেছে বিবিসি। তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রেসিডেন্টের দেশ ছাড়ার খবর সামনে আসার পর বিক্ষোভকারীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। রাজধানী কলম্বোয় বিক্ষোভের মূল কেন্দ্রস্থল গলে ফেস গ্রিন পার্কে মঙ্গলবার বিকেল থেকে যোগ দিতে থাকে আরও হাজার হাজার বিক্ষোভকারী।

দেশটিতে চলতে থাকা অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপাকসের পরিবারকে দায়ী করছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরেই এসব মানুষ দীর্ঘ লোডশেডিং, জ্বালানি, খাবার ও ওষুধের সংকটে ভুগছে।

দায়িত্বে থাকা অবস্থায় দায়মুক্তি পেয়ে থাকেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। সেই কারণে পদত্যাগের আগেই দেশ ছাড়তে চেয়েছেন গোটাবায়া রাজাপাকসে। নতুন প্রশাসন তাকে গ্রেফতার করতে পারে এই আশঙ্কা ছিল তার।

বিবিসি জানিয়েছে, মালদ্বীপে পৌঁছানোর সময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সঙ্গে ছিলেন তার স্ত্রী ও দুই নিরাপত্তা কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কার বিমান বাহিনীর একটি প্লেনে দেশ ছাড়েন রাজাপাকসে। তার ঘনিষ্ঠ একটি সরকারি সূত্র জানিয়েছে, মালে থেকে রাজাপাকসে সম্ভবত এশিয়ার আরেকটি দেশে পাড়ি জমাবেন।

/জেজে/
সম্পর্কিত
হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে বিরোধে জড়াবেন না ইমরান খান
সর্বশেষ খবর
মোহাম্মদপুর থেকে ৩ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার
মোহাম্মদপুর থেকে ৩ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেফতার
বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
বিয়ের রাতে ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
৪৬ বছর বয়সে রাভেন্না এফসিতে রোনালদিনহো, ৩০০তম গোল কি করবেন
৪৬ বছর বয়সে রাভেন্না এফসিতে রোনালদিনহো, ৩০০তম গোল কি করবেন
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই