সবচেয়ে বড় ভার্টিক্যাল ফার্ম দুবাইতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২২, ২০:০৫ আপডেট : ২০ জুলাই ২০২২, ২০:০৫

দুবাইয়ে চালু হয়েছে বিশ্বের বৃহত্তম হাইড্রোপনিক ফার্ম ‘বুস্তানিকা’। ‘ক্রপ ওয়ান’-এর যৌথ উদ্যোগে চার কোটি ডলার ব্যয়ে ফার্মটি তৈরি করেছে ‘এমিরেটস ক্রপ ওয়ান’। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।

দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল এবং আল-মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ৩ লাখ ৩০ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত ফার্মটিতে বছরে প্রায় ১০ লাখ কেজি সবুজ শাক উৎপাদিত হবে।

প্রচলিত পদ্ধতির তুলনায় এ ধরনের ফার্মে পানি লাগে ৯৫ শতাংশ কম। এতে থাকা প্রায় ১০ লাখ গাছ থেকে দিনে প্রায় তিন হাজার কেজি সবজি পাওয়া যাবে।

বুস্তানিকার কার্যক্রমের মূলে রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা। বিশেষজ্ঞ ও উদ্ভিদ বিজ্ঞানীদের সমন্বয়ে গঠিত একটি দল এ প্রোগ্রামে যুক্ত রয়েছে।

এমিরেটসসহ অন্যান্য এয়ারলাইনের যাত্রীরা চলতি জুলাই থেকে তাদের ফ্লাইটে এই ফার্মে উ’পাদিত লেটুস, আরুগুলা, মিক্সড গ্রিন সালাদ ও সবুজ শাক পাবেন এই ফার্ম থেকে।

দুবাইর বাসিন্দারা তাদের সুপার মার্কেটগুলোতেও এ খামারের পণ্য কেনার সুযোগ পাবেন। কিছুদিন পর ফল ও সবজি উৎপাদনেরও চিন্তাভাবনা করছে এমিরেটস। পানির সর্বোত্তম ব্যবহারের জন্য এখানে ‘ক্লোজড-লুপ’ পদ্ধতি ব্যবহার করা হয়। এমনকি ব্যবহৃত পানি বাষ্প হয়ে গেলেও সেটাকে রিসাইকেল করে আবার ব্যবহার উপযোগী করা হয়।

/সিএ/এফএ/
সম্পর্কিত
আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
তিন দেশের কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা