ফিলিপাইনে ৭.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই ২০২২, ০৯:১৯ আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৯:২১

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থানীয় সময় বুধবার (২৭ জুলাই) সকালে উত্তরাঞ্চলীয় লুজন দ্বীপে এই কম্পনটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ভূমিকম্পে বেশ কিছু ভবনে ফাটল তৈরি হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী ম্যানিলাসহ অন্য অনেক এলাকাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। উদ্ভূত পরিস্থিতিতে শহরের মেট্রো রেল ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পনটির উৎপত্তিস্থল ছিল আবরা প্রদেশে পার্বত্য এলাকায়।

কম্পনের তীব্রতা নিয়ে স্থানীয় রেডিও স্টেশনের সঙ্গে কথা বলেছেন উত্তরাঞ্চলীয় এলাকার একজন আইনপ্রণেতা এরিক সিংসন। তার ভাষায়, ‘কম্পনটি ৩০ সেকেন্ড বা তার বেশি স্থায়ী হয়েছিল। ভেবেছিলাম বাড়িটি হয়তো ভেঙে পড়বে। এই মুহূর্তে আফটার শক হচ্ছে। ফলে আমরা বাড়ির বাইরে আছি।’

প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ফিলিপাইন। বাংলায় যার অর্থ হয় ‘আগুনের গোলা’। ‘রিং অব ফায়ার’ এমন একটি কাল্পনিক বেল্ট যা ঘোড়ার খুর আকৃতির মতো প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে। এটিকেই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ বলে মনে করা হয়।

/এমপি/
সম্পর্কিত
অপরিচিতদের হাতে ঘরের চাবি তুলে দিচ্ছেন চীনের অবসরপ্রাপ্তরা, কিন্তু কেন?
স্বামীকে হত্যার পর হৃদরোগের নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না স্ত্রীর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
সর্বশেষ খবর
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
বল টেম্পারিং বিতর্কে খাজার দাবি উড়িয়ে দিলেন স্টার্ক
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক
বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন
বরগুনায় রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা, ট্রাকে আগুন
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
খুলনায় ককটেল নিক্ষেপের পর বিএনপি কার্যালয়-ট্রেনের বগিতে আগুন
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা