তালেবান ও ইরানি বাহিনীর মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২২, ০২:৪০আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৮:২৬

আফগানিস্তানের তালেবান বাহিনী ও ইরানের সীমান্ত রক্ষীদের মধ্যে দুই দেশের সীমান্তে সংঘাতে জড়িয়েছে। রবিবারের এই সংঘাতে এক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠী। আফগানিস্তানের নিমরোজ প্রদেশ ও ইরানের হিরমান্দ এলাকার সীমান্তে এই সংঘাত হয়েছে। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে উভয় দেশ।

প্রায় এক বছর আগে তালেবান আফগানিস্তানের শাসনক্ষমতা দখলের পর ইরান সীমান্তে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। কাবুলের তালেবান সরকারকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি ইরান। সবশেষ সংঘাতের সঠিক পরিস্থিতি অস্পষ্ট।

নিমরোজ পুলিশের মুখপাত্র বাহরাম হাকমাল বলেন, ‘আমাদের একজন নিহত এবং একজন আহত হয়েছেন’। ইরানের সিস্তান ভা বালুচিস্তান প্রদেশের হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ জানিয়েছেন ইরানের পক্ষে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে, তালেবান বাহিনী ‘আফগান এলাকা নয় এমন একটি অঞ্চলে’ পতাকা ওড়ানোর চেষ্টা করলে সংঘাত শুরু হয়। এর জেরে দুই বাহিনীর মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এই সংঘাত কয়েক মিনিট স্থায়ী হয় বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। হিরমান্দের কর্মকর্তা মায়সাম বারাজান্দেহ বলেন, ‘আমাদের বাহিনী প্রয়োজনীয় জবাব দিয়েছে’।

গত মাসে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় একই এলাকায় অপর একটি সংঘাতের ঘটনায় তাদের এক সীমান্ত রক্ষী নিহত হয়।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান