তাইওয়ান ইস্যুতে এবার কানাডিয়ান কূটনীতিককে তলব চীনের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২২, ১৮:০২আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১৮:০২

তাইওয়ান ইস্যুতে এবার বেইজিংয়ে নিযুক্ত কানাডার একজন কূটনীতিককে তলব করেছে চীন। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেইজিংয়ে নিযুক্ত কানাডিয়ান কূটনীতিক জিম নিকেলকে তলব করা হয়েছে। কানাডার অংশগ্রহণে তাইওয়ান ইস্যুতে জি-৭ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিবৃতির ঘটনায় তাকে তলব করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী জি ফেং বৃহস্পতিবার নিকেলকে তলব করেছেন। তিনি কানাডাকে তাইওয়ান ইস্যুতে অবিলম্বে তার ভুল সংশোধন কিংবা যাবতীয় পরিণতি বহনের আহ্বান জানান।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে বিভিন্ন সেক্টরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে চীন। এর মধ্যে জলবায়ু পরিবর্তন, সামরিক আলোচনা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলার মতো বিষয়গুলোও রয়েছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা স্থগিতের এই ঘোষণা দিয়েছে।

বেইজিং বলছে, পেলোসি ওই সফরের মধ্য দিয়ে তাইওয়ানে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানানো হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম