তাইওয়ানের কাছে ফের মহড়া চালালো ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২২, ১৬:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৬:০৭

তাইওয়ানের কাছে ফের সামারিক মহড়া চালিয়েছে চীন। দেশটির সামরিক বাহিনী বলেছে, সোমবার পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড অঞ্চলটিতে এই মহড়া চালায়। এ সময় তাইওয়ান সংলগ্ন সমুদ্র এবং আকাশপথে যুদ্ধ মহড়ার আয়োজন করা হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

রবিবার সিনেটর এড মার্কির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের পাঁচ জন আইনপ্রণেতা তাইওয়ান সফরে সফরে যান। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অঞ্চলটি সফরের দুই সপ্তাহেরও কম সময়ের মাথায় সেখানে গেলেন তারা। দৃশ্যত এর প্রতিক্রিয়া হিসেবেই তাইওয়ানের কাছে নতুন করে সামরিক মহড়া চালিয়েছে ক্ষুব্ধ চীন।

রবিবার তাইপেতে পৌঁছানো প্রতিনিধি দলের তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

সাই ​​ইং-ওয়েনের দফতর জানিয়েছে, সোমবার মার্কিন প্রতিনিধি দলটি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের এই সফর তাইওয়ানের প্রতি মার্কিন কংগ্রেসের দৃঢ় সমর্থনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছে তাইপে।

তাইওয়ানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস জানিয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবেই মার্কিন আইনপ্রণেতাদের এই সফর। সফরে মার্কিন-তাইওয়ান সম্পর্ক এবং বৈশ্বিক সরবরাহ চেইনসহ বিভিন্ন বিষয় নিয়ে অঞ্চলটির নেতাদের সঙ্গে আলোচনা করবেন তারা।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী